Saturday, March 26, 2016

বিএফইউজে ও ডিইউজে কার্যালয়ে সাংবাদিক নেতারা

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের কার্যালয়ে গিয়েছেন সাংবাদিক নেতারা।
আজ শনিবার দুই সংগঠনের শীর্ষনেতাসহ সিনিয়র সাংবাদিকরা সকাল থেকে কার্যালয়ে বসেন।
কয়েক মাস আগে সাংবাদিকদের একটি অংশ উভয় সংগঠনের আলাদা কমিটি ঘোষণা করে অফিসের দখল নিয়েছিলেন।
আজ সকাল থেকেই বিএফইউজে ও ডিইউজের নেতারা তাদের কার্যালয়ে বসলে সাংবাদিকদের পদচারণায় আবারো অফিসটি মুখরিত হয়ে উঠে।
বিএফইউজে মহাসচিব এম আব্দুল্লাহ, ডিইউজে সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সহ সভাপতিক খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ছাড়া সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় অফিসে বসেন বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দফতর সম্পাদক আবু ইউসুফ, ডিইউজের যুগ্ম -সম্পাদক শাহীন হাসনাত, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, দফতর সম্পাদক ইরফানুল হক নাহিদ, নির্বাহী সদস্য মীর আহমেদ মীরু, ড. মেহেদী মাসুদ, জসিম মেহেদী, আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান, শেখ রকিব উদ্দিন, ডিইউজের বাসস ইউনিট প্রধান আবুল কালাম মানিক, সংগ্রাম ইউনিট প্রধান সা’দত হোসাইন, নয়া দিগন্ত ইউনিট প্রধান ফয়েজ উল্লাহ ভূঁইয়া, ইনকিলাব ইউনিট প্রধান উমর ফারুক আল হাদী প্রমুখ।
এদিকে আগামীকাল সকাল ১১টায় বিএফইউজে ও ডিইউজের যৌথ উদ্যোগে কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভার কর্মসূচি দেয়া হয়েছে।

No comments:

Post a Comment