Thursday, March 31, 2016

ঠিকাদারকে আদালতে পাঠিয়ে বাসায় ফিরলেন আইভি

নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের একটি প্রকল্পে ঠিকাদারকে গ্রেপ্তারের কারণে সারা রাত মডেল থানায় কাটালেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। আজ বৃহস্পতিবার সকালে ওই ঠিকাদারকে আদালতে পাঠিয়ে বাসায় ফেরেন মেয়র আইভি। রেলওয়ের জমিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত বুধবার রাতে শহরের রত্মা এন্টারপ্রাইজের প্রকল্প অফিস থেকে ঠিকাদার জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এর ঘণ্টাখানেক পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় যান আইভী। আইভি সাংবাদিকদের বলেন, শহরের জিমখানা দেওভোগে লেক ও বিনোদন পার্ক নির্মাণের যে প্রকল্প চলছে, তা বন্ধ করতে একটি প্রভাবশালী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে ঠিকাদারকে ধরা হয়েছে। অবশ্য সদরের মডেল থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেছেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মারধরের কারণে করা একটি মামলায় ঠিকাদার জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। সারা রাত থানায় থেকে সকালে জাকিরকে আদালতে পাঠিয়ে বাসায় ফেরেন মেয়র আইভি। বিচারক চাঁদনী রূপমের আদালতে তোলা হয় জাকিরকে। জাকিরের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালতে শুনানি হলেও কোনো আদেশ দেওয়া হয়নি।

No comments:

Post a Comment