![]() |
| মীর কাসেম আলীর আপিলের রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ছবি: মোছাব্বের হোসেন |
রাষ্ট্রের
সর্বোচ্চ আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেছেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান
এমন ভাব দেখাচ্ছেন যেন তাঁরাই যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিয়ে যাচ্ছেন।
কিন্তু এটা ঠিক নয়। এই বিচার রাজনৈতিক সিদ্ধান্তে হচ্ছে।
আজ মঙ্গলবার আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীকে একটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় বহাল রাখার পর প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা সরকার গঠনের পর এই বিচার হচ্ছে। এটা ভুলে গেলে চলবে না।
রায়ের প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, তাঁরা প্রত্যাশিত রায় পেয়েছেন। এর আগে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সর্বোচ্চ পর্যায়ের নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। তাঁদের বিচার যেহেতু হয়েছে, তাই সে সময়ের ইসলামী ছাত্র সংঘের সেক্রেটারি জেনারেল মীর কাসেমের বিচার না হলে অপরাধের ধারাবাহিকতা ক্ষুণ্ন হতো।
এই মামলায় রাষ্ট্রপক্ষের গাফিলতি ছিল কি না, সেটা পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর জানা যাবে বলে জানান তিনি।

No comments:
Post a Comment