![]() |
| হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশ কর্মকর্তারা -রয়টার্স |
আফগানিস্তানের
জালালাবাদে ভারতীয় কনস্যুলেটে গতকাল বুধবার হামলা হয়েছে। হামলায় আফগান
নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ হামলাকারী নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে ভারতীয় কনস্যুলেটে বোমাবাহী একটি গাড়ি ঢুকে পড়ার চেষ্টা করে। তবে ভবনে ঢুকে পড়ার আগেই এটি বিস্ফোরিত হয়। এতে গাড়ির জানালা ও দরজা উড়ে যায়। পাশে থাকা আটটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এরপরই গোলাগুলি শুরু হয়ে যায়। আফগানিস্তানের নানগরহর প্রদেশের গভর্নর আতাউল্লাহ খুগিয়ানি বলেন, ‘কনস্যুলেটে ঢুকে পড়ার আগেই নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় পাঁচ হামলাকারী।’ তিনি বলেন, ‘তাদের লক্ষ্য ছিল ভারতীয় কনস্যুলেট। তবে আমাদের সেনারা সেখানে ঢোকার আগেই তাদের হত্যা করে।’
নানগরহর প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান নজিবুল্লাহ কামাওয়াল বলেন, হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। কয়েক সপ্তাহ আগেই আফগানিস্তানের কাবুল এবং পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন। একের পর এক এসব হামলায় তালেবানদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
গত জানুয়ারিতে জালালাবাদে পাকিস্তানি কনস্যুলেটে আত্মঘাতী হামলা হয়। মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে। ওই মাসেই আফগানিস্তানের উত্তরের শহর মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাসে হামলা হয়।
হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ নয়াদিল্লিতে এক বিবৃতিতে বলেন, ‘আমাদের কনস্যুলেটে হামলা হয়েছে। তবে সবাই নিরাপদে আছে।’
এ সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পশ্চিমা দেশগুলো-সমর্থিত আফগান সরকার এবং তালেবানদের সঙ্গে আলোচনা নতুন করে শুরুর কথা রয়েছে। সম্প্রতি আলোচনা আয়োজনে কাজ করা একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে। পররাষ্ট্রমন্ত্রীও আলোচনার বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান। তবে এর আগেই একের পর এক হামলার ঘটনা ঘটছে।

No comments:
Post a Comment