নারায়ণগঞ্জে
সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে
আগামী ১৩ এপ্রিল ধার্য করেছেন আদালত। আজ বুধবার সকালে তিনটি অস্ত্র মামলায়
সাক্ষী না আসায় নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের
বিচারক কামরুন নাহার এ আদেশ দেন। এদিকে, নূর হোসেনকে ডান্ডাবেড়ি না পরিয়ে
আদালতে হাজির করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাত খুনের দুই মামলার বাদী পক্ষের
আইনজীবী। অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান বলেন, ২০১৪ সালের
এপ্রিলে সাত খুনের ঘটনার পর এই মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতে পালিয়ে
গেলে সরকার তাঁর বৈধ অস্ত্রের লাইসেন্স বাতিল করে। পরবর্তী সময়ে নূর
হোসেনের সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকটি
আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে
বিশেষ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে লাইসেন্স বাতিল হওয়ার পরও একটি অস্ত্র
জমা না দেওয়া এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আরও দুটি মামলা করে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment