Wednesday, March 23, 2016

তানভীর বাসায় ফিরেছেন

তানভীর হাসান জোহা
ইনসাইট বিডি ফাউন্ডেশনের তানভীর হাসান জোহাকে পাওয়া গেছে। তিনি বাসায় এসেছেন। তাঁর চাচা মাহবুবুল আলম আজ বুধবার বেলা ১১টার দিকে প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তানভীর হাসান গত ১৬ মার্চ দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বাসায় আসেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে বাসায় পৌঁছে দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যের বরাত দিয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তানভীর মধ্যরাতে বিমানবন্দর এলাকায় উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে চিনতে পেরে দিবাগত রাত দুইটার দিকে বাসায় পৌঁছে দেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার পর তানভীর বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন। নিজেকে তিনি সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিচ্ছিলেন। পরে আইসিটি বিভাগের পক্ষ থেকে বলা হয়, তানভীরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
এ ঘটনার পর গত বুধবার রাতে কচুক্ষেত এলাকায় অজ্ঞাত কয়েকজন তানভীরকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

No comments:

Post a Comment