![]() |
| নুসরাত আমান ও আলভী আমান। -ফাইল ছবি |
রাজধানীর বনশ্রীতে দুই সন্তান হত্যায় তাদের মা মাহফুজা মালেক জেসমিন জড়িত বলে দাবি করেছে র্যাব। জেসমিনকে আটক করা হয়েছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোর কাছে দাবি করেন, নুসরাত আমান (১২) ও আলভী আমানকে (৬) হত্যার দায় তাদের মা জেসমিন স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, ওড়না দিয়ে শ্বাসরোধ করে প্রথমে মেয়েকে এবং পরে ছেলেকে হত্যা করেছেন। হত্যার সময় মেয়ে জেগে ছিল, ছেলে ঘুমাচ্ছিল। পারিবারিক অশান্তি থেকে এবং সন্তানেরা পড়াশোনা করত না বলে এ কাজ করেছেন বলে দাবি করেন তিনি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মান মাহমুদ বলেন, জেসমিনকে আটক করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় জানানো হয়, ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে আজ বেলা একটায় র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফ করা হবে।
গত সোমবার সন্ধ্যায় বনশ্রীর বি-ব্লকের ৪ নম্বর সড়কের একটি বাসায় নুসরাত ও আলভীর রহস্যজনক মৃত্যু হয়।
মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, রেস্তোরাঁর খাবার খেয়ে তারা মারা যায়। কিন্তু পরদিন লাশের ময়নাতদন্তে শিশু দুটিকে শ্বাসরোধে হত্যার আলামত পান চিকিৎসক।
এ ঘটনায় দুই শিশুর বাবা আমান উল্লাহ, মা মাহফুজা মালেক জেসমিন ও খালা আফরোজা মালেককে গতকাল বুধবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরের নেওয়া হয়। এই তিনজনই জামালপুর শহরের ইকবালপুরে শিশুদের নানাবাড়িতে ছিলেন।

No comments:
Post a Comment