ইউনিয়ন
পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করায় প্রার্থী
ভোটার সাংবাদিক পর্যবেক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ভালো ভোট হয়েছে। আজ
বিকালে সাড়ে ৫টার দিকে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
আদালতের আদেশ থাকায় শেষ মুহূর্তে এসে ৭১২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা
হয়েছে। নির্বাচনে কয়েকটি জায়গায় ছোট-খাটো বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য
দুঃখপ্রকাশ করে সিইসি বলেন, নোয়াখালীতে দুই নির্বাচনী কর্মকর্তা গুলিবিদ্ধ
হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঝালকাঠিতে একজন মারা গেছেন। আহত-নিহতদের জন্য
দুঃখ প্রকাশ করছি। এ সময় ছোট-খাটো ও বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য তিনি দুঃখ
প্রকাশ করেন। কাজী রকিব উদ্দীন আহমদ বলেন, সারা দেশের ৫৬টি ভোট কেন্দ্রের
ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিকভাবে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে।
ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল, বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল
স্বতঃস্ফূর্ত। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য
হয়েছে। দলীয়ভাবে নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ
নির্বাচন দলীয়ভাবে হওয়া ভালো কি মন্দ তা বলার জন্য আরও সময় লাগবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment