Tuesday, March 8, 2016

মহেশখালীতে দু’ প্রার্থীর মিছিলে মুখোমুখি সংঘর্ষ,গুলি বিনিময়, ৮ গুলিবিদ্ধ সহ আহত ৩০

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালীঃ মহেশখালী উপজেলার সব চেয়ে ঝুকিপূর্ণ ইউনিয়ন বড় মহেশখালীর নির্বাচনী মাঠ দখলে নিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: শরীফ বাদশা ও স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ বাবুলের কর্মী সমর্থকদের বিপরীত মুখি দু’টি মিছিলের সংর্ঘষে নতুন বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮জন কর্মী সর্মথক গুলিবিদ্ধ সহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল ৭ মার্চ রাত ৮টার দিকে ইউনিয়নের বড়মহেশখালী নতুন বাজার এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ শরীফ বাদশা’র কর্মী সমর্থকদের একটি মিছিল ফকিরা কাটা এলাকা থেকে নতুন বাজারের দিকে আসছিল। এসময় পূর্ব দিক জাগিরা ঘোনা এলাকা থেকে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র (বিএনপি ঘরনার) প্রার্থী সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল হক এর পুত্র আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল’র সর্মথনে তার বিশাল কর্মী সমর্থকদের অপর একটি মিছিলও নতুন বাজার এলাকায় আসলে উভয় পক্ষের মিছিল দু’টির কর্মী সর্মথকরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে পথচারী,গাড়ীর ড্রাইভার ও কর্মী সমর্থকসহ ৮জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতরা হলেন- আব্দুল মান্নান, নুর হাসেম, সোহেল, নাহিয়ান, রুবেল, মমতাজ উদ্দীন, সিরাজ ও জিয়াউল হোসেন। এসময় নতুন বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংর্ঘষ চলাকালে বাজারের ব্যবসায়িরা ভীত সন্ত্রস্থ হয়ে দোকান পাট বন্ধ করে দিক বিদিক পালাতে থাকে। প্রায় আধা ঘন্টা ব্যাপি উভয় পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় আহতদেরকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতাল সুত্রে জানা যায়, এ রির্পোট লেখা পর্যন্ত মহেশখালী হাসপাতালে ৮ জনকে নেয়অ হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ককসবাজার সদর হাসপাতালে প্রেরণ করছে।
এব্যাপারে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদাউস জানান, বড় মহেশখালীতে সহিংসতার খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। বর্তমানে ওই এলাকার পুলিশী টহল জোরদার করা হয়েছে,পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য উপজেলার সব চেয়ে ঝুকি পূর্ণ এ ইউনিয়নে গত ইউপি নির্বাচনেও একই দু’প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংর্ঘষ ও গুণি বিনিময়ের ঘটনা ঘটেছিল। স্থানীয়রা এ ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে আরো বড় ধরণের সংঘষের আশংকা করছেন। রাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

No comments:

Post a Comment