যশোর
সদর উপজেলার চাঁচরা ইউনিয়নের ৬৫ নম্বর চাঁচড়া ভাতুরিয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয় কেন্দ্রে হামলা ও সংঘর্ষে আবদুস সাত্তার নামের এক ফেরিওয়ালা নিহত
হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। যশোরের পুলিশ
সুপার আনিসুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের পদপ্রার্থী দুই সদস্যের সমর্থকদের
মধ্যে হামলা ও সংঘর্ষে আবদুস সাত্তার নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
পুলিশ গুলি চালিয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল করিমের অভিযোগ,
বিদ্রোহী প্রার্থী আব্দুল আজিজ বিশ্বাসের সমর্থকেরা কেন্দ্র ও এর আশপাশ
এলাকায় হামলা চালায়। নিহত আবদুস সাত্তারের লাশ যশোর জেলা হাসপাতালের মর্গে
রাখা হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment