যুক্তরাষ্ট্রের
ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদের টাকা লোপাটের ঘটনায় গভর্নর আতিউর
রহমানকে অপসারণ চান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুহ-উল-আলম লেনিন।
তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, টাকা চুরি যাওয়া এবং তথ্য গোপন করে
দায়িত্বহীন আচরণের জন্য অবিলম্বে আতিউরকে গভর্নরের পদ থেকে অপসারণ করা
উচিত। গভর্নরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নুহ-উল-আলম লেনিন ফেইসবুকে
লিখেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির নৈতিক দায় গভর্নর
আতিউর রহমান এড়াতে পারেন না। পরম আশ্চর্যের বিষয়, এত বড় একটা কেলেঙ্কারির
বিষয় মাসাধিক আগে জানা সত্বেও আতিউর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অর্থমন্ত্রী
ও ব্যাংকিং বিভাগের সচিবকে জানান নি কেন? ঘটনার পর দুই বার বাংলাদেশ
ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা হলেও সেখানে বিষয়টি গোপন করা হয়েছে। এ বিষয়ে
লেনিন প্রশ্ন তুলেছেন- বিষয়টি চেপে যাওয়ার এই চেষ্টা ‘কার স্বার্থ রক্ষার
জন্য’? এত বড় কেলেঙ্কারির ঘটনা জানা সত্বেও আতিউর কীভাবে নির্লিপ্ত থেকে
দিল্লি ভ্রমণ করতে পারেন? কেন ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেন না?
তদন্ত করে এর সত্যতা প্রমাণিত হলে আতিউরের উপযুক্ত শাস্তি দাবি করেছেন
আওয়ামী লীগের এই নেতা। তিনি আরও বলেন, কী এমন সৃজনশীল প্রবন্ধ রচনা করে
বাংলা সাহিত্যকে আতিউর সমৃদ্ধ করলেন যার জন্য এ বছর তাকে ‘সামগ্রিক
প্রবন্ধের জন্য’ বাংলা একাডেমি পুরস্কার দেয়া হলো? এর পেছনেও নাকি অবৈধ
প্রভাব কাজ করেছে? ফলে লেখালেখি করেন এমন ক্ষমতাবান আমলারাও বাংলা
একাডেমিকে তাদের একাধিক বই প্রকাশ/ অনুবাদ এবং বাংলা একাডেমি পুরস্কার
প্রদানে বাধ্য করেন। অধস্তন কর্মকর্তাদের উপর চাপ প্রয়োগ করে আতিউর ও বড়
আমলা গংরা পুরস্কার/পদক এবং নাম কেনার যে অসুস্থ প্রতিযোগিতা শুরু করেছে
অবিলম্বে তা বন্ধ না করলে জাতির কাছে আমাদের জবাবদিহি করতে হবে। তবে দলীয়
অবস্থান থেকে নয়, একজন সচেতন ও দায়িত্ত্বশীল নাগরিক হিসেবে নিজের এই অভিমত
বলেও মন্তব্য করেছেন লেলিন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment