Thursday, March 17, 2016

সন্দেহের ঊর্ধ্বে নয় অর্থমন্ত্রীও -সুরঞ্জিত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সন্দেহের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি অর্থমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আপনি দায়িত্বশীল পদে থাকলে, দায়িত্ব নিয়েই কথা বলতে হবে। আপনাকেও দায়-দায়িত্ব নিতে হবে। এটা আপনার টাকা না। এটা আপনার আমার বাবার টাকা না। এটা জনগণের অর্থ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।

No comments:

Post a Comment