![]() |
| মগবাজার-মৌচাক উড়ালসড়কের তেজগাঁও সাতরাস্তা-হলি ফ্যামিলি অংশ আজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। |
![]() |
| উদ্বোধনের পর উড়ালসড়কের সংশ্লিষ্ট অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। |
রাজধানীর
মগবাজার-মৌচাক উড়ালসড়কের (ফ্লাইওভার) তেজগাঁও সাতরাস্তা-হলি ফ্যামিলি
অংশের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ২ দশমিক ১১
কিলোমিটার দৈর্ঘ্যের এই অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।উদ্বোধনের পর উড়ালসড়কের এই অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া
হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান প্রথম আলোকে জানিয়েছেন, উড়ালসড়কের এই অংশটি চালু হওয়ার ফলে মগবাজার রেলক্রসিং এড়িয়ে এক টানে মগবাজার পার হওয়া যাবে। আগে সাতরাস্তা থেকে রমনা আসতে এক ঘণ্টা সময় লাগত, এখন লাগবে পাঁচ মিনিট। উড়ালসড়কের এই অংশটি ভারতের সিমপ্লেক্স ও বাংলাদেশের নাভানা যৌথভাবে নির্মাণ করেছে। এতে খরচ হয়েছে ২১৩ কোটি টাকা। উড়ালসড়ক বাস্তবায়নকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) জানিয়েছে, উড়ালসড়কের বাকি অংশ বাংলামোটর-মৌচাক চলতি বছরের জুনে এবং রামপুরা-মৌচাক হয়ে শান্তিনগর ও রাজারবাগ অংশ ডিসেম্বরে চালু হবে।

No comments:
Post a Comment