Wednesday, March 16, 2016

মাদার তেরেসাকে সেইন্টহুড ঘোষণা করবেন পোপ

মানবহিতৈষী মাদার তেরেসাকে ‘সেইন্টহুড’ উপাধিতে ভূষিত করবেন রোমান ক্যাথলিক পোপ ফ্রান্সিস। মাদার তেরেসাকে চেনে না এরকম মানুষের সংখ্যা কম। শান্তি ও সেবার বাণী নিয়ে যে অল্প কয়েকজন মানুষ পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। মঙ্গলবার ক্যাথোলিক গির্জাপ্রধান পোপ ফ্রান্সিস জানিয়েছেন, মাদার তেরেসাকে আগামী ৪ সেপ্টেম্বর সেইন্ট বা ঋষি উপাধিতে ভূষিত করা হবে। খবর সিএনএন ও রয়টার্সের।
মাদার তেরেসা একদা ভারতের কলকাতা শহরে দরিদ্রদের প্রতি চরম মমতা দেখিয়েছিলেন এবং তাদের সেবা করেছিলেন। এ সেবা কাজে তিনি ১৯টি আশ্রম প্রতিষ্ঠা এবং পরিচালনা করেছেন। মানবকল্যাণে এমন দৃষ্টান্ত স্থাপন করার জন্য তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। মাদার তেরেসা ১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ২০০৩ সালে রোমান ক্যাথোলিক গির্জার পোপ তাকে ‘বিটিফাই’ বা ‘সুখীকরণ’ করেন। এটা কোনো মৃত ব্যক্তির ঋষি ঘোষিত হওয়ার পূর্ব পদক্ষেপ। তাকে ঋষি ঘোষণা করার যাবতীয় জটিলতা এরই মধ্যে নিষ্পত্তি করে ফেলেছেন পোপ ফ্রান্সিস।

No comments:

Post a Comment