![]() |
| স্বামী বেলাল মোল্লার মৃত্যুতে আহাজারি করছেন স্ত্রী সীমা আক্তার। ছবিটি গতকাল বুধবার মঠবাড়িয়ার বুড়িরচর গ্রাম থেকে তোলা। |
পিরোজপুরের
মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা হয়েছে।
পুলিশের করা ওই মামলায় অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ শ ব্যক্তিকে আসামি করা
হয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার পুলিশের উপপরিদর্শক (এসআই) সানোয়ার আলী খান বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ জানায়, মামলায় সরকারি কাজে বাধা, সরকারি কাজে ব্যবহৃত গাড়ি ভাঙচুর, ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ঘটনার সময় সরকারি সম্পত্তি রক্ষা ও আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছুড়েছে। ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হন। আহত হন ২০-২৫ জন।
আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মানুষের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়িতেই এ ঘটনা ঘটেছে।
নির্বাচন কর্মকর্তা ও প্রশাসন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে গুলি ছুড়তে হয়েছে। ঘটনা তদন্তে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দুটি কমিটি করা হয়েছে।

No comments:
Post a Comment