দেশের
সর্বোচ্চ আদালত দোষি সাব্যস্ত করায় খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ও
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের পদত্যাগ ব্যক্তিগত বিষয় বলে
মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, উচ্চ আদালতে সাজা পেলেও
তাদের শপথ ভঙ্গ হয়নি। সংবিধান লঙ্ঘন হয়নি। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক
থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী। এ বিষয়ে সড়ক
পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে এ
প্রসঙ্গে আলোচনা হয়নি। তবে আদালত নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য আওয়ামী লীগের
দলীয় সর্বোচ্চ ফোরাম ভালভাবে নেয়নি। সকাল ১১টা থেকে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। বৈঠকের আলোচন্য বিষয়ে ব্রিফ
করবেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকে সুপ্রিম কোর্টে সাজাপ্রাপ্ত দুই মন্ত্রী
কামরুল ইসলাম ও মোজাম্মেল হক অংশ নেন। বৈঠকের পর তারা নিজ নিজ দপ্তরে চলে
যান। মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর রায়ের আগে উচ্চ
আদালত নিয়ে অবমাননাকর বক্তব্য রাখেন এ দুই মন্ত্রী। তাদের বক্তব্যে আদালত
অবমাননা হয়েছে মর্মে তাদের তলব করে ব্যাখ্যা চাওয়া হয়। বক্তব্যের বিষয়ে
নিঃশর্ত ক্ষমা চেয়ে ব্যাখ্যা দিলেও তা গ্রহণযোগ নয় বলে উল্লেখ করে সুপ্রিম
কোর্ট। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন
হাইকোর্টের পূর্নাঙ্গ বেঞ্চ দুই মন্ত্রীকে দোষি সাব্যস্ত করে প্রত্যেককে ৫০
হাজার টাকা করে অর্থদ- দেন। অনাদায়ে তাদের সাত দিন কারাগারে থাকতে হবে।
রায়ের পর এর্টনী জেনারেল মাহবুবে আলম জানিয়েছিলেন, দুই মন্ত্রীর পদে থাকা
না থাকা এখন নৈতিকতার বিষয়। যদিও সিনিয়র আইনজীবীদের কেউ কেউ বলছেন, সাজার
পর মন্ত্রীরা আর পদে থাকতে পারেন না।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment