বাংলাদেশ
ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পুনরাবৃত্তি ঠেকানো এবং ব্যাংকের সংকট
সমাধানই প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া গভর্নর মো. ফজলে
কবির। আজ সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রিজার্ভ চুরি কেলেঙ্কারির ঘটনায়
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক
গভর্নর ড. আতিউর রহমান। ওইদিনই সাবেক অর্থসচিব ও সোনালী ব্যাংকের
চেয়ারম্যান ফজলে কবিরকে নতুন গভর্নর নিয়োগ দেয়া হয়। ফজলে কবির বলেন, সরকার
এবং প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, এ
গুরুত্বপূর্ণ দায়িত্ব, এ দায়িত্ব আমি প্রতিপালন করার জন্য সর্বাত্মক চেষ্টা
করব। গভর্নর হিসেবে প্রথম মিশন কি হবে এমন প্রশ্নের জবাবে নতুন এই গভর্নর
বলেন, প্রথম মিশন তো আপনারা জানেন, এখন যে বিষয়টি রয়েছে.. সম্প্রতি যে
বিষয়টি হয়েছে সেটি...। আপনারা দেখবেন, তদন্ত কমিটি হয়েছে, ধরে ধীরে
রিপোর্টে আসবে। ইতোমধ্যে যে বিপর্যয় হয়ে গেছে, সেজন্য কোন ড্যামেজ রিপেয়ার
করার দরকার আছে কি না... এর পুনরাবৃত্তি যেন না হয় কখনও, সে বিষয়ে আমরা
বাংলাদেশ ব্যাংকের সবাই সচেষ্ট থাকব। অর্থ চুরির বিষয়ে যুক্তরাষ্ট্রের
ফেডারেল রিজার্ভের কারও সঙ্গে কথা হয়নি বলে জানান তিনি।
Thursday, March 17, 2016
বাংলাদেশ ব্যাংকের সঙ্কট সমাধানই আমার প্রথম লক্ষ্য- গভর্নর
সূত্র ও লেখক @Source and Writer:
ব্যাংকিং ও বিনিয়োগ,
ব্রেকিং নিউজ,
মানবজমিন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment