Tuesday, March 8, 2016

ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি : মীর কাসেমের পরিবার

আপিল বিভাগের রায়ে মীর কাসেম আলী ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে রায় প্রকাশের পর রিভিউ আবেদন করার কথাও বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মীর কাসেম আলীর বিরুদ্ধে আদালতে যে সাক্ষ্য প্রমাণ আনা হয়েছে, তা কোনভাবেই অপরাধ প্রমাণে যথেষ্ট নয়। এতে বলা হয়, মামলার যুক্তিতর্ক চলার সময়ে প্রধান বিচারপতির বিভিন্ন মন্তব্য থেকে প্রতিয়মান হয় যে মীর কাসেমকে এ মামলায় মৃত্যুদন্ড বহাল রাখার মত কোন আইনগত ভিত্তি নাই।
বিবৃতিতে আরো বলা হয়, বিভিন্ন মন্ত্রীর প্রকাশ্যে প্রধান বিচারপতিকে হুমকি, ধামকি এবং রায় প্রকাশের পূর্ব মুহুর্তে আদালত কর্তৃক বার বার সিদ্ধান্ত পরিবর্তন আমাদের মনে একটাই প্রশ্নের জন্ম দেয়, যা কিনা সারা দেশের জনগনেরও প্রশ্ন যে “বিচার বিভাগ কি আসলেই স্বাধীন?”
মীর কাসেমের স্ত্রী খন্দকার আয়েশা খাতুন বিবৃতিতে আরো বলেন, আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি, পূর্নাঙ্গ রায় প্রকাশের পর আমরা রিভিউ আবেদন করব।

No comments:

Post a Comment