যুক্তরাষ্ট্রের
ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় আবুল মাল
আবদুল মুহিত বলেছেন, তিনি এখন গভর্নর আতিউর রহমানের জন্য অপেক্ষা করছেন।
সোমবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেফিনেটলি
দেয়ার উড বি চেইঞ্জেস। এতো বড় একটা সিরিয়াস ব্যাপার। আই টেক ইট ভেরি
সিরিয়াসলি। মন্ত্রী নিজের মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, আই অ্যাম ওয়েটিং
ফর আতিউর। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব বলেছিলাম, আলোচনা আমার
হয়েছে। এখন বিবৃতি দেবেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আর কিছু
স্টেটমেন্ট নাই। গভর্নর ফিরে আসলে আই উইল... স্টেটমেন্ট। সেটা আজও হতে
পারে, কালও হতে পারে। কারণ সে কখন আসবে-তার কোনো ঠিক নাই।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী
যুক্তরাষ্ট্রে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী এসএম জাকারিয়া হক। সোমবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, আগামীকাল সকাল ১১টায় অর্থমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলবেন।

No comments:
Post a Comment