নোয়াখালীর
হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ডাকাত সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। এ
ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ
ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত সোয়া ১২টার দিকে স্থানীয় জনতা
হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় ডাকাত সন্দেহে ৬ জনকে আটক করে পাশ্ববর্তী
পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে পুলিশ তাদেরকে ফাঁড়িতে রেখে অস্ত্র উদ্ধারে
গেলে হাতের বাঁধ খুলে ফাঁড়িতে থাকা পুলিশের ওপর তারা আক্রমন চালায়। এ সময়
পুলিশের চিৎকারে উত্তেজিত জনতা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে ডাকাতদের ঘিরে
ফেলে এবং গণপিটুনিতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। এসময় বাকি দুইজন গুরুতর
আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত চারজন ও আহতদের পরিচয় জানা যায়নি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment