বাংলাদেশ
ব্যাংকের দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেয়া
হয়েছে। রিজার্ভ চুরি নিয়ে তুমুল আলোচনার মধ্যে গভর্নর আতিউর রহমানের
পদত্যাগের পর তাদেরকে অব্যাহতি দেয়া হলো। এই দুজন বাদ পড়ায় এখন ডেপুটি
গভর্নর পদে আছেন আবু হেনা মো. রাজী হাসান ও এস কে সুর চৌধুরী। এদিকে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে ব্যাংকিং বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। গতকাল শেরে বাংলা
নগরে এনইসি সম্মেলন কক্ষে এক প্রাক বাজেট আলোচনায় গিয়ে সাংবাদিকদের
প্রশ্নের উত্তরে দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেয়ার কথা জানান অর্থমন্ত্রী
আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর
আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অব্যাহতি দেয়া হয়েছে। এই দুই পদে শিগগিরই
নতুন নিয়োগ দেয়া হবে। এর আগে বাংলাদেশের প্রথম নারী ডেপুটি গভর্নর নাজনীন
সুলতানার চাকরির মেয়াদ সমপ্রতি শেষ হওয়ার পর তা চলতি বছরের ১৪ই জুলাই
পর্যন্ত বাড়ানো হয়েছিল। আবুল কাশেমের চাকরির বাড়তি মেয়াদও আগামী আগস্টে শেষ
হওয়ার কথা ছিল। এর মধ্যে আইএমএফের এক বৈঠক থেকে ফেরা গভর্নর আতিউর রহমান
দেশে ফেরার পর গতকাল প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়ে আসেন। এরপরই দুই
ডেপুটি গভর্নরকে সরানোর সিদ্ধান্ত জানান মুহিত। বিকালে রাজধানীর শেরেবাংলা
নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এক আলোচনা সভায়
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংকিং বিভাগের সচিবকে ওএসডি করার কথা
জানান।
Wednesday, March 16, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment