Monday, April 4, 2016

খুলে দেওয়া হয়েছে ব্রাসেলসের বিমানবন্দর

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে
সন্ত্রাসী হামলার ১২ দিন পর আজ রোববার খুলে দেওয়া
হয়েছে। ব্রাসেলস এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি পর্তুগালের
উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে সন্ত্রাসী হামলার ১২ দিন পর আজ রোববার খুলে দেওয়া হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরটি খুলে দেওয়ার পর আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্রাসেলস এয়ারলাইনসের তিনটি ফ্লাইট ইউরোপে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্থানীয় সময় রোববার দিবাগত রাত একটা ৪০ মিনিটে পর্তুগালের উদ্দেশে ছেড়ে যায় ব্রাসেলস এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি। পরের দুটি ফ্লাইট ইতালি ও গ্রিসের উদ্দেশে ছেড়ে যায়। গ্রিসে​র এথেন্সগামী ফ্লাইটের একজন যাত্রী রুকাস বাসুওকোস বলেন, ‘অস্বাভাবিক একটি ঘটনা ঘটেছে। এখানে অনেকের প্রাণহানি হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠব। আমার মনে হয়, ধীরে ধীরে বর্তমান নিরাপত্তা ব্যবস্থার ওপর আমরা আস্থা রাখতে পারি।’ জাভেনতেম বিমানবন্দরের প্রধান নির্বাহী আর্নড ফেইস্ট বলেন, ‘এই বিমানবন্দরে কাপুরুষোচিত হামলার পর আজকের এই ফ্লাইটগুলো আমাদের জন্য আশার চিহ্ন।’  ২২ মার্চ ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) হামলা চালায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এক ঘণ্টার ব্যবধানে জোড়া এই হামলায় বিমানবন্দরটিতে ১৬ জনসহ ৩২ জন নিহত হন। এ ঘটনার পর বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় ও বিমানবন্দরটিতে বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়।

No comments:

Post a Comment