![]() |
| রাউল কাস্ত্রো |
৭০
বছরের বেশি বয়সীদের হয়তো আর কিউবার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ থাকছে না।
কারণ, দেশটির প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা রাউল
কাস্ত্রো গত শনিবার দলের এক সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন, দলের ভবিষ্যৎ
নেতৃত্বে তরুণদের জায়গা করে দিতে হবে। রাউল বলেছেন, যেসব নেতার বয়স ৭০ বছর
হয়েছে, তাঁদের অবসরে গিয়ে ‘নাতি-নাতনিদের সঙ্গে খেলাধুলা’ করাই ভালো হবে। এ
বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। কিউবার
বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোর ছোট ভাই রাউলের নিজের বয়স ৮৪ বছর। ২০১৮
সালে তিনি অবসরে যাবেন বলে এর আগে ঘোষণা দিয়েছেন। ফিদেল কাস্ত্রোর ৯০তম
জন্মদিন আগামী আগস্টে। প্রায় ৬০ বছর আগে ফিদেল বিপ্লবী নেতা হিসেবে ক্ষমতায়
বসেন। এএফপি

No comments:
Post a Comment