অফসোর
বিনিয়োগ থেকে সুবিধা পাওয়ার কথা স্বীকার করার পর বৃটিশ প্রধানমন্ত্রী
ডেভিড ক্যামেরনের পদত্যাগ দাবি করা হয়েছে। এ দাবি তুলেছেন লেবার দলের এমপি
জন মান। তাকে সমর্থন করেছেন লিবারেল ডেমোক্রেট দলের নেতা টিম ফ্যারোন। একই
সঙ্গে সরকারের অন্য মন্ত্রীদের আয়কর রিটার্ন প্রকাশ করার আহ্বান জানিয়েছেন
লেবার দলের এমপিরা। এমপি জন মান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান
জানিয়ে বলেছে, তিনি পার্লামেন্টের স্থায়ী কমিশনার ক্যাথরিন হাডসনকে বলবেন
ক্যামেরনের বিষয়টি পরীক্ষা করে দেখতে যে, তিনি তার শেয়ার থেকে যে সুবিধা
তিনি পেয়েছেন তা তিনি হাউস অব কমন্সের রেজিস্টারে প্রকাশ করেছেন কিনা।
ওদিকে ডেভিড ক্যামেরন দেশবাসীকে ভুলপথে পরিচালিত করেছেন বলে অভিযোগ করেছেন
লেবার দল নেতা জেরেমি করবিন। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী মানুষের আস্থা
হারিয়েছেন। অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, প্রধানমন্ত্রীর পদত্যাগ
দাবিতে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে সমবেত হবে কয়েক হাজার মানুষ। তবে ডাউনিং
স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রীর সব তথ্য রেকর্ডভুক্ত করা আছে
আইন অনুসারে। তার জবাবে এমপি জন মান বলেন, এতন কোন পদক্ষেপ দিয়ে প্রমাণ
করা যাবে না যে, তিনি আইন মেনে চলেছেন। পানামা পেপারস বিস্ফোরণের পরেই কেবল
ডেভিড ক্যামেরন অফসোর বিনিয়োগ থেকে সুবিধা নেয়ার কথা স্বীকার করতে বাধ্য
হয়েছেন। এ সম্পদের কথা তিনি রেজিস্টারে দেখান নি। জন মানকে সমর্থন করে
লিবারেল ডেমোক্রেট নেতা টিম ফারোন বলেন, ডেভিড ক্যামেরন নৈতিকতা বিবর্জিত
করা করেছেন। এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। এ বিষয়ে সোমবার পার্লামেন্টে
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একটি বিবৃতি দেবেন বলে দাবি করেন লেবার
নেতারা। উল্লেখ্য, বৃহস্পতিবার ডেভিড ক্যামেরণ স্বীকার করেন, বাহামাভিত্তিক
ব্লেয়ারমোর হোল্ডিংসে থাকা তার শেয়ার তিনি বিক্রি করেছেন ১৯ হাজার পাউন্ড।
এর পর থেকে বৃটেনের রাজনীতিতে তোলপাড় চলছে। তার বিরুদ্ধে চলছে
পার্লামেন্টের তদন্ত।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment