![]() |
| লোকগানের শিল্পী রথীন্দ্রনাথ রায় |
নন্দিত
লোকগানের শিল্পীদের অংশগ্রহণে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে
লোকগানের এক বিশেষ আয়োজন। সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমির সংগীত ও
নৃত্যশালা মিলনায়তনের এ আয়োজনে গান করবেন বেশ কজন লোকগানের শিল্পী। তাঁরা
হলেন শিল্পী খগেন্দ্র নাথ সরকার, মো. রহমতুল্লা, শ্যামল কুমার পাল, নিপা
সরকার, শায়লা শারমীন, লিপিকা বিশ্বাস, ফয়েজ আহমেদ, মৌমিতা মুমু, কামরুন
নাহার, ফেরদৌসী ইয়াসমিন, সম্প্রীতি সরকার, মাহফুজার রহমান, জোনাকী রানি
শীল, লীনা রানি বর্মণ ও শরীফ হাসান চৌধুরী। সংগঠনের চতুর্থ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করেছে ‘লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠন’। এ
অনুষ্ঠানে বরেণ্য লোকসংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়কে সংবর্ধনা জানানো হবে।
সংগঠনের সভাপতি নারায়ণ চন্দ্র শীল জানান, সংবর্ধনার পাশাপাশি রথীন্দ্রনাথ
রায় বেশ কয়েকটি লোকগানও পরিবেশন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

No comments:
Post a Comment