Saturday, April 9, 2016

কান্ট্রি কিংয়ের চিরবিদায়

মার্লে হ্যাগার্ড
আমেরিকান কান্ট্রি মিউজিকের কিংবদন্তী মার্লে হ্যাগার্ড মারা গেছেন। নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৭৯ বছর বয়সে গত বুধবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিল্পীর ব্যক্তিগত ব্যবস্থাপক। গান লেখা ও গাওয়ার পাশাপাশি হ্যাগার্ড গিটার ও বেহালা বাজাতেন। বেশ কয়েকটি সফল অ্যালবাম ও শ্রোতাপ্রিয় গান দিয়ে তিনি নাম লেখান ‘কান্ট্রি মিউজিক হল অব ফেম’-এ। দশটিরও বেশি সফল অ্যালবাম রয়েছে তাঁর। ২০০৮ সাল থেকে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন এই শিল্পী। খেটে খাওয়া মানুষের জন্য গান করার জন্য সুনাম কুড়িয়েছেন তিনি। মার্লে হ্যাগার্ড ১৯৩৭ সালে ক্যালিফোর্নিয়ায় জন্ম নেন। ছেলেবেলায় স্কুল থেকে ঝরে পড়েন তিনি। হ্যাগার্ডের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে টুইটারে তাঁর প্রতি শ্রদ্ধা জানান বিশ্বের সংগীতভূবনের তারকারা। কান্ট্রি গানের শিল্পী লিউক ব্র্যায়ান টুইটে লিখেছেন ‘সত্যিকারের একজন বীরকে হারালাম’। ‘মামা ট্রাইড’, ‘ইফ উই মেক ইট থ্রু ডিসেম্বর’ ও ‘ওকি ফ্রম মুসকোগি’সহ হ্যাগার্ডের শ্রোতাপ্রিয় কিছু গানের তালিকায় রয়েছে।

No comments:

Post a Comment