গাজীপুরের
কালিয়াকৈরে ব্যাংকের এটিএম বুথের জন্য আনা এক কোটি ৮৩ লাখ টাকা লুটের
হোতাসহ দশজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার গভীর
রাতে জয়দেবপুর ও ঢাকার উত্তরা থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ তাদের
গ্রেপ্তার করা হয়। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান
জানান, তাদের কাছ থেকে নয় লাখের বেশি টাকাও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার
দশজনের মধ্যে রুবেল নামের একজনকে এই লুটের ঘটনার মূল পরিকল্পনাকারী। বাকিরা
তার সহযোগী। ব্যাংকের নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান
মানিপ্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের কর্মীরা বিভিন্ন বুথের মেশিনে টাকা
দেওয়ার সময় গত ৩ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি
এলাকায় ডাচ বাংলা ব্যাংকের ফার্স্ট ট্রাক বুথে ওই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টা পর ময়মনসিংহের ফুলবাড়িয়ায় খালি অবস্থায় টাকার
ট্রাংক দুটি পাওয়া যায়। পরদিন মানিপ্ল্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা
সৈয়দ আফজালুল আবেদিন কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment