![]() |
| শিরীন শারমিন চৌধুরী |
যুক্তরাষ্ট্রের
বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা বা জিএসপি ফিরে পেতে আমেরিকান
চেম্বার অব কমার্স ইন বাংলাদেশকে (অ্যামচেম) ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একই সঙ্গে তিনি বাংলাদেশে
বেসরকারি বিনিয়োগের গতি বেগবান করা এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বাড়ানোর
ক্ষেত্রেও অ্যামচেমকে ভূমিকা রাখতে বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল
বৃহস্পতিবার অ্যামচেম আয়োজিত ‘গণতন্ত্র, অর্থনীতি ও বাণিজ্য’ শীর্ষক এক
মধ্যাহ্নভোজসভায় সম্মানিত অতিথির বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান। সভায়
স্বাগত বক্তব্য দেন অ্যামচেমের সভাপতি নুরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেভিড মিল। ভোজসভায়
অংশ নেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল
ইসলাম, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ
ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। ২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের
কয়েক মাস পর বাংলাদেশি পণ্য রপ্তানিতে দেওয়া জিএসপি সুবিধা বন্ধ করে দেয়
যুক্তরাষ্ট্র। এর পর পোশাক খাতের উন্নয়নে বাংলাদেশকে বেঁধে দেওয়া এক
কর্মপরিকল্পনায় ১৬টি শর্ত জুড়ে দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু এরই মধ্যে প্রায়
সব শর্ত পূরণ হলেও বাংলাদেশ জিএসপি ফিরে পায়নি। স্পিকার বলেন, রানা প্লাজা
ধসের পর পোশাক খাতে কর্মপরিবেশের অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু জিএসপি এখনো
পাওয়া যায়নি। অ্যামচেম এ ব্যাপারে ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, এখন
বিশ্বায়নের যুগ। কোনো দেশ বা জাতির পক্ষে একা একা উন্নয়ন করার সুযোগ নেই।
সেই চেষ্টা কেউ করলে ছিটকে পড়তে হবে বা বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। রাষ্ট্র
পরিচালনার যতগুলো পদ্ধতি রয়েছে, সেগুলোর মধ্যে গণতন্ত্রকেই এখন পর্যন্ত
সর্বোত্তম পদ্ধতি বলে মনে করেন শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘সামাজিক
গণতন্ত্রের (সোশ্যাল ডেমোক্রেসি) দিকটিও আমাদের বিবেচনায় রাখতে হবে।
খেয়াল রাখতে হবে যে, স্বাস্থ্যসেবাসহ সব ধরনের সেবা যাতে নাগরিকেরা পান।’
জাতিসংঘে অনুমোদিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশ
সাফল্যের স্বাক্ষর রেখেছে বলে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, সময় এখন
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের। তবে এ অর্জনের পথে মূল সংকট হচ্ছে
সম্পদ আহরণ। এসডিজি অর্জনেও বাংলাদেশ বিশ্বে উদাহরণ সৃষ্টি করতে পারবে বলে
তিনি বিশ্বাস করেন। যুক্তরাষ্ট্রকে তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বিনিয়োগের
আহ্বান জানিয়ে অ্যামচেম সভাপতি নুরুল ইসলামকে উদ্দেশ করে স্পিকার বলেন,
‘আপনি তো বললেন বেসরকারি বিনিয়োগের গতি এখানে ধীর, সহযোগিতা করতে আপনারা
এগিয়ে আসছেন না কেন?’
স্বাগত বক্তব্যে অ্যামচেম সভাপতি নুরুল ইসলাম দেশের বেসরকারি খাতে বিনিয়োগে ধীরগতির কথা তুলে ধরেন। গণতন্ত্র, অর্থনীতি ও বাণিজ্য—এগুলো একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেভিড মিল। ব্যাখ্যা করে তিনি বলেন, কার্যকর গণতান্ত্রিক পদ্ধতিতে নাগরিকেরা তাঁদের নেতা নির্বাচিত করেন এবং প্রতিশ্রুতি পূরণ ও আচরণের জন্য জবাবদিহির মধ্যে রাখেন নেতাদের। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ভোটের মাধ্যমেই নেতাদের জবাব দেন জনগণ। ডেভিড মিল আরও বলেন, মুক্তবাজার অর্থনীতিও অনেকটা গণতন্ত্রের মতোই। এ ব্যবস্থায় ভোক্তারা নিজেদের ইচ্ছে ও চাহিদামতো পণ্য-সেবা কিনবেন। ভোক্তারা যদি কোনো কোম্পানির পক্ষে ভোট না দেন অর্থাৎ কোনো কোম্পানির পণ্য না কেনেন, তাহলে ওই কোম্পানি আর ব্যবসা করতে পারবে না।

No comments:
Post a Comment