Monday, April 11, 2016

এইচএসবিসির ডেপুটি সিইও মাহবুবুর রহমান

মাহবুবুর রহমান
মো. মাহবুবুর রহমান দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশের ডেপুটি সিইও এবং কমার্শিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি আজ রোববার যোগ দেবেন। এর আগে মাহবুব এইচএসবিসি মালয়েশিয়ায় কমার্শিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। ব্যাংকিং পেশায় তাঁর ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর এবং কেলগ-এইচকেইউএসটি থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রিধারী।

No comments:

Post a Comment