মেহেরপুরের
সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণকে নাশকতার
মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর
শহরের কাসারীপাড়া এলাকার তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। মাসুদ
অরুণ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আহমেদ আলীর ছেলে।
২০১৪ সালে নির্বাচন পূর্ব সময়ে সরকারবিরোধী আন্দোলনে হরতাল-অবরোধের সময় গাছ
কেটে সড়ক অবরোধ ও জ্বালাও-পোড়াও মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি
পরোয়ানা রয়েছে । তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের
প্রস্তুতি চলছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment