চট্টগ্রাম
থেকে অপহরণের ১৮ ঘণ্টা পর কক্সবাজার থেকে উদ্ধার করা হয়েছে আড়াই বছরের
এক মেয়েশিশুকে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। আজ
মঙ্গলবার সকাল ছয়টার দিকে কক্সবাজারের ঈদগাহ মাঠ এলাকা থেকে শিশুটিকে
উদ্ধার করা হয়। আটক দুজন হলেন বাপ্পা (২৫) ও সুমি (১৮)। বন্দর থানার
উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সিনহা প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের
বন্দর থানার মধ্যম হালিশহরের মাইজপাড়া এলাকায় আবু তাহের কলোনির একটি বাসা
থেকে শিশুটিকে গতকাল সোমবার বেলা একটার দিকে অপহরণ করা হয়। প্রতিবেশী
বাপ্পা ও সুমি এই অপহরণের সঙ্গে জড়িত। পরে মুঠোফোনে ১২ লাখ টাকা মুক্তিপণ
দাবি করেন তাঁরা। পুলিশকে না জানাতে হুমকি দেন। এসআই সঞ্জয় কুমার সিনহা
বলেন, মুঠোফোনে কলের সূত্র ধরে পুলিশ কক্সবাজারের ঈদগাহ এলাকায় সুমির বাসা
থেকে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment