Monday, April 25, 2016

বুকের দুধ ফেলে যেতে বাধ্য হলেন এক মা

নিরাপত্তার কারণে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ১৪.৮ লিটার বুকের দুধ ফেলে যেতে বাধ্য হলেন যুক্তরাষ্ট্রের দু’সন্তানের এক মা। এতে তিনি অপমানিত হয়েছেন। নিরাপত্তার এমন কঠোরতাকে তিনি সুষ্ঠু নয় বলে। অভিহিত করেছেন। ওই মায়ের নাম জেসিকা কোকলি মার্টিনেজ। তিনি একটি পাত্রে করে ওই দুধ বহন করছিলেন। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। তাতে তিনি বলেছেন, তার রয়েছে আট মাস বয়সী একটি পুত্র। তার জন্য ওই দুধ নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে তাকে আটকে দেয়া হয়। তিনি বাধ্য হন ওই দুধ ফেলে যেতে। এ বিষয়ে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে পোস্টে লিখেছেন, আপনারা আমার ছেলের প্রায় দুই সপ্তাহের খাবার ফেলে দিতে বাধ্য করেছেন। তবে হিথ্রো বিমানবন্দর থেকে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের আইনে আছে কোন যাত্রী তরল নিতে পারবেন না। পরিবহন মন্ত্রণালয় থেকে এ আইন করা হয়েছে। তাতে বলা হয়েছে, যদি ১০০ মিলিলিটারের কোন পাত্রে করে তরল নেয়া হয় অথবা স্বচ্ছ কোন পাত্রে নেয়া হয় এবং তা খোলার পর বন্ধ করার ব্যবস্থা থাকে তাহলেই শিশু খাদ্য হিসেবে তরল বা দুধ নেয়া যেতে পারে। মার্টিনেজ তার ফেসবুক পোস্টে বলেছেন, যদিও তার উচিত ছিল এ আইনের দিকে লক্ষ্য রাখা। তিনি তার ছেলেকে ছাড়াই সফর করছিলেন। শিশু ছাড়া যে দুধ নেয়া যাবে না এটার দিকে তার নজর রাখা উচিত ছিল। তবু তিনি কর্তৃপক্ষের আচরণকে মারাত্মক অন্যায্য বলে মন্তব্য করেছেন। বলেছেন, তারা আমার মতো আরও মায়ের সঙ্গে হয়তো এমনটাই করে থাকে। তিনি লিখেছেন, আমি একজন কর্মজীবি মা। আমাকে কাজে যেতে হয়। এখন আমি ছেলেকে খাওয়ানোর মতো বুকের দুধ নেই। আমি খুব চেষ্টা করেছি। কিন্তু তার জন্য কোনভাবেই দুধ জোগাড় করতে পারি নি। আপনারা এক বিকেলেই আমার সব শেষ করে দিলেন। বিমাববন্দর কর্তৃপক্ষের উদ্দেশে তিলি লিখেছেন, নিরাপত্তা আপনাদের অগ্রাধিকার। কিন্তু শুধুই সেটা আপনাদের উদ্দেশ্য হওয়া উটিত নয়। যাদেরকে আপনারা রক্ষা করতে চাইছেন আদতে এর মাধ্যমে তাদেরকেই শাস্তি দেয়া হচ্ছে। আপনারা আমার সন্তানের মুখ থেকে খাবার কেড়ে নিয়েছেন। সেই সঙ্গে আমাকে অপমানিত করেছেন। একজন পেশাদার ও একজন মা হিসেবে আমাকে আপনারা পরাজিত করেছেন।

No comments:

Post a Comment