জাপানের
দক্ষিণাঞ্চলীয় শহর ফুকুওকা। শনিবার দ্বিতীয় দফায় সেখানে ভূমিকম্প আঘাত
হানার পর অকস্মাৎ ফোম বা ফেনায় ঢেকে গেল রাস্তা। এমন দৃশ্য দেখে হতবাক
সাধারণ মানুষ। রহস্যজনকভাবে বেশির ভাগ রাস্তায় ভেসে উঠল ফেনা। অল্প স্বল্প
নয়। একেবারে রাস্তাজুড়ে। মনে হলো সাবান গোলানো ফেনার বাণ ডেকেছে। এমন ঘটনা
এর আগে জাপানিরা বা অন্য কেউ দেখেছে বলে শোনা যায় নি। ফলে জাপানিরা অজানা
এক আশঙ্কায় দিন গোনা শুরু করেছেন। এ ঘটনাকে তারা অকল্যাণকর কিছু বলে মনে
করছেন। রাস্তার এসব ফেনার ছবি অনলাইনে ভিডিও এবং স্থিরচিত্র হিসেবে পোস্ট
করেছেন সে এলাকার মানুষ। কেউ কেউ বলছেন, দ্বিতীয় দফা ভূমিকম্পের পর মাটির
নিচে যে পাইপ লাইন আছে তা ফেটে গিয়ে এমনটা ঘটতে পারে। কিন্তু এ যুক্তির
পক্ষে কোন প্রমাণ মেলে নি। উল্লেখ্য জাপানে ভূমিকম্পে এরই মধ্যে নিহতের
সংখ্যা দাঁড়িয়েছে ৪১। এ সংখ্যা ক্রমাগত বাড়ছে। বৃহস্পতিবারের ভূমিকম্পের
পরে শনিবার আরও শক্তিশালী ৭.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ধসে পড়ে
ভবন, রাস্তা। ঘটে ব্যাপক ভূমিধস। ভেঙেচুরে যায় অনেক সেতু। অনেক ভবন ও সড়কের
ওপর ধসে পড়ে শত শত টন মাটির স্তূপ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment