জ্বালানি
তেলের কমার পর পরিবহন ভাড়া কমানোর সিদ্ধান্ত আগামী সোমবার নেয়া হবে বলে
জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুর
মহানগরের তেতুলবাড়ি এলাকায় ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে
বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সামনে হাসপাতালের সামনে চন্দ্রা-
নবীনগর মহাসড়কের আন্ডারপাস নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী সোমবার বৈঠকের মাধ্যমে গণপরিবহনের
ভাড়া কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সম্প্রতি কয়েকটি হত্যাকান্ডকে
টার্গেট কিলিং আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, এসব হত্যাকান্ডের ঘটনায়
জড়িতদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এসব ব্যাপারে সরকার নির্লিপ্ত
থাকেনি। কোনো হত্যাকারীকে, খুনিকে ছাড় দেয়ার সুযোগ নেই। সম্প্রতি
ক্যালিফোর্নিয়ায় বাঙালি দম্পতিকে হত্যা করা হলেও জন কেরি সাহেবদের মাথা
ব্যাথা নেই, যতটা মাথা ব্যথা কলাবাগানের জোড়া খুন নিয়ে। ইউপি নির্বাচন
প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী তিনটি ধাপে নির্বাচন আগের চেয়ে ভাল করার
লক্ষ্যে সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে। এ ব্যাপারে তৃণমুল নেতাকর্মীদের
বাড়াবাড়ি না করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ৫ কোটি টাকা ব্যায়ে
নির্মিত আন্ডারপাসটির কাজ শেষ হবে আগামী জুন মাসে। আন্ডারপাস পরিদর্শনকালে
মন্ত্রীর সাথে স ও জ এর তত্বাবধায়ক প্রকৌশলী সবুর উদ্দিন খান, মানিকগঞ্জের
নির্বাহী প্রকৌশলী মহিবুল হক,উপপবিভাগীয় প্রকৌশলী কে বিএম সাদ্দাম
হোসেনসহ ও আতিয়া তনি পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment