Sunday, April 17, 2016

রায়ান প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না

রায়ান
সব জল্পনা-কল্পনায় নিজেই জল ঢেলে দিলেন মার্কিন কংগ্রেসের স্পিকার পল রায়ান। মঙ্গলবার ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলে দিলেন, প্রেসিডেন্ট পদের প্রতি তাঁর আগ্রহ নেই। এই পদে দাঁড়ানোর জন্য কোনো মনোনয়নও তিনি নেবেন না। ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়া ঠেকাতে যে অভিযান শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই দলের অনেক নেতা ও চাঁদাদাতা পল রায়ানকে সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন নেওয়ার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি নিজে দলীয় নীতিমালা ব্যাখ্যা করে একাধিক বিবৃতি দিয়েছেন। একটি ভিডিও বার্তায় তিনি বিভক্তির বদলে ঐক্যের আহ্বান করেছেন। এই সব কারণেই তাঁকে নিয়ে পত্রপত্রিকায় জল্পনা-কল্পনা শুরু হয়। রায়ান ইতিপূর্বে স্পিকার পদ নেবেন বলে বারবার ঘোষণার পরেও সে পদ নিয়েছিলেন। সে কথা তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হলে তিনি বলেন, গ্রেসের সদস্য অবস্থায় দলীয় সদস্যদের অনুরোধে সে পদ গ্রহণ করেছিলেন। এখন অবস্থা ভিন্ন। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনে প্রার্থী হতে চান এবং সে জন্য লড়াই করছেন, এমন একজনের মধ্য থেকে দলকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বেছে নিতে হবে।

No comments:

Post a Comment