আগামীকাল
রোববার ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে পার্লামেন্টের
নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবের ওপর ভোট। এতে ৫১৩ সদস্যের মধ্যে যদি ৩৪২ জন
অভিশংসনের পক্ষে ভোট দেন তাহলে অভিশংসন প্রস্তাবটি পাঠানো হবে সিনেটে।
সেদেশে উচ্চকক্ষ বলে পরিচিত সিনেটের ৮১ সদস্যের মধ্যে যদি ৪১ জন প্রস্তাবের
পক্ষে থাকেন তাহলে দিলমা রুসেফকে অভিশংসিত করার মূল পর্ব শুরু হবে। এ সময়
তাকে ১৮০ দিন বা ৬ মাসের জন্য বরখাস্ত করা হবে। এ সময়ে তিনি শুনানির
মুখোমুখি হবেন। যদি এরপর সিনেটের দুই-তৃতীয়াংশ অভিশংসনের পক্ষে ভোট দেন
তাহলে স্থায়ীভাবে ক্ষমতা হারাবেন রুসেফ। আর অন্তর্বর্তী সময়ের জন্য
প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমের। এরই
মধ্যে আগামীকালের অভিশংসন প্রস্তাবের ওপর পার্লামেন্টের নিম্নকক্ষে বিতর্ক
শুরু হয়েছে। এতে রুসেফের বিরোধীরা ‘দিলমা আউট’ স্লোগান দিতে থাকে। এর আগে
অভিশংসন প্রস্তাবের ওপর নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল
সরকার। কিন্তু কোর্ট সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। ব্যতিক্রমী এক সেশনে
সুপ্রিম কোর্ট এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। সুপ্রিম কোর্টের সেশন শেষ হয়ে যাওয়ার
পূর্বে ১০ জন বিচারকের মধ্যে ৭ জন সরকারের নিষেধাজ্ঞার আবেদন
প্রত্যাখ্যানের পক্ষে ভোট দেন। অভিযোগ আছে, ২০১৪ সালে পুনঃনির্বাচনের আগে
সরকারি তহবিল ব্যবহার করেছিলেন দিলমা রুসেফ। কিন্তু তিনি এ অভিযোগ অস্বীকার
করে বলেন, বিরোধীরা তার বিরুদ্ধে ‘অভ্যুত্থানৎ ঘটানোর চেষ্টা করছে। তার
সমর্থকরা বলছেন, প্রেসিডেন্টকে অভিশংসিত করার কোন বৈধ কারণ নেই। রোববার
অভিশংসনের ওপর ভোটের পূর্ব পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা
করেছেন দিলমা রুসেফ। রোববার গ্রিনিচ মান সময় সকাল বিকাল ৫টায় অনুষ্ঠিত
হওয়ার কথা রয়েছে ওই অভিশংসনের ওপর ভোট। ব্রাজিলের এটর্নি জেনারেল হোসে
এডুয়ার্ডো কারদোজো অভিশংসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বলেন,
গণতন্ত্রের সঙ্গে এমন ‘সহিংস’ কর্মকাণ্ড সমান্তরালভাবে চলতে পারে না। যারা
গণতন্ত্র ভঙ্গ করবে তাদেরকে ইতিহাস কখনও ক্ষমা করবে না।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment