Sunday, April 17, 2016

বাঙালিদের ‘শুভ নববর্ষ’ জানালেন কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি
বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও দেশটির জনগণের পক্ষে কেরি এক বাণীতে এই শুভেচ্ছা জানান। বাণীতে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের সব জায়গায় থাকা বাঙালিদের সুখী ও সমৃদ্ধ এক নতুন বছরের শুভ কামনা জানিয়েছেন তিনি। বাংলা দিনপঞ্জিকায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১৪২৩ সনের দিন গণনা। এ উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পয়লা বৈশাখ নবায়ন ও পুনর্মিলনের সময়। পরিবার ও বন্ধুজনসহ নিজেদের ঐতিহ্য-সংস্কৃতি উদ্যাপনের সময়। বিগত বছরের দিকে ফিরে তা নিয়ে ভাবনার এবং আসন্ন বছরের প্রতি আগ্রহভরে প্রতীক্ষার সময়।’ কেরি বলেন, পয়লা বৈশাখ উদ্যাপনে বাঙালির সঙ্গে তাঁরাও উদ্বেলিত। যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখো বাঙালি দেশটির বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রেখে চলেছে, তা উল্লেখ করেন কেরি। নতুন বছর যেন সবার জন্য আশার সঞ্চার করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বাংলায় ‘শুভ নববর্ষ’ জানিয়ে কেরি তাঁর বার্তা শেষ করেন।

No comments:

Post a Comment