| ৮ মাসের শিশু উদ্ধার |
জাপানের
দক্ষিণাঞ্চলে গতকাল বৃহস্পতিবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ভেঙে
গুঁড়িয়ে গেছে অনেক বাড়িঘর। কিন্তু এই ধ্বংসলীলার মধ্যেও আট মাস বয়সী এক
শিশুকে আজ শুক্রবার উদ্ধার করা হয়েছে। এদিকে বিধ্বস্ত ভবনের নিচে কিছু
লোকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। বিবিসির
খবরে বলা হয়েছে, জাপানে ভূমিকম্প আঘাত হানার পর উদ্ধারকর্মীরা আজ শুক্রবার
আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছেন। জাপানের মাশিকি শহরের ধ্বংসস্তূপ
থেকে ওই শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটিকে সুস্থ দেখা গেছে।
ওই ভূমিকম্পে আহত হয়ে ৪০০ লোক হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত এই
ভূমিকম্পে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৪৪ হাজারের বেশি লোক ঘরছাড়া।
ভেঙে পড়া একটি ভবনের ধ্বংসাবশেষ সরানোর সময় হঠাৎ আট মাস বয়সী এক শিশুকে
ভবনের নিচে দেখতে পায় উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকলেও
ছোট্ট এই শিশু আহত হয়নি। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূমিকম্পের পর সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়।
তবে দেশটির কিয়ুসু দ্বীপে অবস্থিত পারমাণবিক চুল্লির কোনো ক্ষতি হয়নি বলে
জানা গেছে। ভূমিকম্প আঘাত হানলে মাশিকি শহরের হাজারো মানুষ ঘরবাড়ি ছাড়েন।
অনেকে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। ঘটনাস্থলে সেনা পাঠানো হয়েছে। তবে
ভূমিকম্প-পরবর্তী প্রভাবের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। গতকালের
ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
No comments:
Post a Comment