Thursday, April 7, 2016

মহীউদ্দীন আলমগীরের ছেলের খালাসের রায় বাতিল

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ছেলে জয় আলমগীরকে দেওয়া হাইকোর্টের খালাসের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যর বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। দুদকের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় করা এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত জয় আলমগীরকে তিন বছরে কারাদণ্ড দেন। পরে এ রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট কারাদণ্ডের সাজা বাতিল করে তাঁকে খালাস দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। আজ বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় বাতিল করে ঢাকার বিশেষ জজ আদালতের ওই রায় পুনর্বহাল করেছেন। তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন আদালত।

No comments:

Post a Comment