বাংলাদেশ
ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ডলার চুরির ঘটনায় জড়িত ২০ জন বিদেশি নাগরিককে
শনাক্ত করেছে সিআইডি। সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলম আজ এক প্রেস
ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। ওই ২০ জন শ্রীলঙ্কা, ফিলিপিন্স, চীন ও
জাপানের নাগরিক বলে জানিয়েছেন তিনি। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ
করেননি তিনি। ওই ঘটনায় বাংলাদেশের কেউ জড়িত কিনা এমন প্রশ্নে তিনি বলেন,
সুরক্ষার ক্ষেত্রে কারও না কারও খামখেয়ালিপনা তো ছিলোই। যারা এসব
খামখেয়ালিপনার সঙ্গে জড়িত, তারা নতুন প্রযুক্তির সব বিষয় বুঝতো না বলে
অজুহাত দিচ্ছে। এগুলো আমরা বের করার চেষ্টা করছি। লিংক পেলেই পরিষ্কার হয়ে
যাবে। টাকা হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়েছে জানিয়ে এ কর্মকর্তা বলেন, জড়িত
বিদেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেয়া হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment