প্রধানমন্ত্রীর
পুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টার ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শফিক
রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর
ইস্কাটনের বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার সময় পুলিশ কিছু বলেনি। এর
পরে মানবজমিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান
খালেদ বলেন, ২০১৫ সালের আগস্ট মাসে পল্টন থানায় সজীব ওয়াজেদ জয়কে হত্যা
চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলা (নং-১) হয়। ওই মামলার তদন্ত
কর্মকর্তা আজ সকালে শফিক রেহমানকে গ্রেপ্তার করেন। তাকে আদালতে হাজির করে
রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান মাশরুকুর। শফিক রেহমান সম্প্রতি
অনুষ্ঠিত বিএনপি’র কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক প্রস্তুতি উপ কমিটির
আহবায়ক ছিলেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment