![]() |
| সোনাক্ষী সিনহা |
পোশাক
নকশা করাই ছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার প্রথম শখ। এটিকে পেশা
হিসেবেও নিয়েছিলেন তিনি। এরপর নিয়তি তাঁকে নিয়ে এসেছে বলিউডে। কাকতালীয়ভাবে
হয়ে গেছেন নায়িকা। তবে শিগগিরই নতুন করে নিজের পুরোনো কাজে মন দিতে
যাচ্ছেন এই দাবাং-কন্যা। নিজের নকশা করা পোশাক বাজারে ছাড়ার পরিকল্পনা
করেছেন সোনাক্ষী। ‘পোশাকের নকশা সব সময়ই আমার মাথায় ছিল, কিন্তু নিয়তি আমার
জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিল বলেই আজ আমি অভিনেত্রী,’ বললেন
আকিরা অভিনেত্রী। সোনাক্ষী বলেন, ‘অভিনয়ের সঙ্গে ফ্যাশন জড়িয়ে আছে। তাই
বলা যেতে পারে ফ্যাশন নিয়ে কাজ আমার নিত্যদিনের। তবে খুব শিগগির পুরোদমে
আমি আমার নকশা করা পোশাক নিয়ে ফিরে আসছি।’ সোনাক্ষী তাঁর ফ্যাশন লাইনের
নাম দিচ্ছেন ‘আসলি সোনা’, যার বাংলা অর্থ ‘আসল সোনা’। এই নামেই সোনাক্ষী
তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালান।

No comments:
Post a Comment