Saturday, April 2, 2016

অ্যাপসের‘বিশ্বকাপ’

ধরুন, বাংলাদেশের খেলা হচ্ছে, কিন্তু আপনি ভীষণ ব্যস্ত। খেলা দেখার কোনো সুযোগই নেই। কী করবেন? কিংবা ক্রিকেট সম্পর্কে তথ্য জানতে কোথায় যাবেন? অনেক ওয়েবসাইট আছে, ব্লগ আছে। তবে স্মার্টফোনের এই যুগে সম্ভবত ক্রিকেট অ্যাপগুলোই ক্রিকেটপ্রেমীদের বড় ভরসা। এই টি-টোয়েন্টি বিশ্বকাপই সেটির প্রমাণ। ৮ মার্চ শুরু হওয়া এই বিশ্বকাপে শুধু ফাইনালটিই বাকি আছে। গত পরশু অ্যাপ ট্র্যাকিং সার্ভিস ‘নাইন অ্যাপস’-এর দেওয়া তথ্যানুযায়ী, এরই মধ্যে ক্রিকেট-সংশ্লিষ্ট অ্যাপগুলোর ব্যবহার বেড়ে গেছে প্রায় ৪৫০ শতাংশ! অবশ্য ব্যবহারকারীদের বেশির ভাগই ভারতীয়। স্বাভাবিকভাবে তাদের আগ্রহও সবচেয়ে বেশি ছিল ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান ম্যাচের সময়। সব মিলিয়ে বিশ্বকাপের সুপার টেন থেকে অ্যাপগুলোয় ব্যবহারকারীদের ‘ট্রাফিক’ বেশি বেড়ে গেছে। বিশ্বকাপের আগে শুধু তিনটি ক্রিকেট-সংক্রান্ত অ্যাপ নাইন অ্যাপে সবচেয়ে বেশিবার খোঁজা অ্যাপের তালিকায় ছিল। বিশ্বকাপের তৃতীয় সপ্তাহে এসে সংখ্যাটা বেড়ে হয়েছে সাত। শুধু মাঠের ক্রিকেটের দিক থেকেই নয়, বিশ্বকাপ ব্যবসায়িক দিক থেকেও অনেক লোভনীয়।

No comments:

Post a Comment