দক্ষিণ
আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানিয়েছেন, ব্যক্তিগত বাড়ি সংস্কারে
ব্যয় করা রাষ্ট্রীয় অর্থ আদালতের আদেশে তিনি ফেরত দেবেন। গতকাল শুক্রবার
তিনি বলেন, ‘আদালতের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল, সে মোতাবেক আমি অর্থ
পরিশোধ করব।’ বাড়ি সংস্কারে রাষ্ট্রীয় কোষাগার থেকে ২ কোটি ৩০ লাখ
মার্কিন ডলার ব্যয় করেছিলেন জুমা। এদিকে জুমা সংবিধান লঙ্ঘন করেছেন—আদালতের
এমন রায়ের পর বিভিন্ন পর্যায় থেকে তাঁর পদত্যাগের দাবি উঠেছে। এ রায়ের ফলে
স্থানীয় নির্বাচনের আগে তাঁর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বড় ধরনের
ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স
জুমার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার পরিকল্পনা করছে। তবে পার্লামেন্টে
এএনসি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তা ব্যর্থ হতে পারে। জুমার সমালোচনায় সরব দেশের
গণমাধ্যমও।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment