Thursday, April 28, 2016

মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি বহাল রেখে পূর্ণাঙ্গ রায়

সাবেক বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় শীর্ষস্থানীয় জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান মুন্সিসহ তিন জঙ্গির ফাঁসির আদেশ বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। গত ১১ই ফেব্রুয়ারি এই রায় ঘোষণা করা হয়। এতে আসামিদের মৃত্যুদ- কার্যকর করতে কোন বাধা থাকল না। তবে আসামিরা যদি সর্বোচ্চ আদালতে আপিল করেন, তাহলে মৃত্যুদ- কার্যকর করা হবে না। আসামিরা হলেন মুফতি আবদুল হান্নান, হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম (বিপুল) ও দেলোয়ার হোসেন (রিপন)। মামলার অপর দুই আসামি মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান (অভি) এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। ২০০৪ সালের ২১মে নবনিযুক্ত বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে গেলে হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করতে যান। সেখানে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এ সময় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হাই খানসহ প্রায় ৭০ জন আহত হন।

No comments:

Post a Comment