Tuesday, April 5, 2016

অভিষেক বচ্চন শয্যাশায়ী!

অভিষেক বচ্চন
বেশ কয়েক দিন ধরেই বিস্তর খাটুনি গেছে বলিউডের তারকা ‘জুনিয়র বচ্চন’ অভিষেকের। এর মধ্যে মেরুদণ্ডের হাড় স্থানচ্যুত হওয়ার কারণে প্রচণ্ড পিঠব্যথায় ভুগছিলেন তিনি। এখন একেবারে বিছানায় পড়ে গিয়েছেন অভিষেক বচ্চন। আপাতত এক মাস ঘরে; স্রেফ বিছানায় শুয়েই কাটাতে হবে ‘জুনিয়র বচ্চন’কে—চিকিৎসক তাঁকে এমনটাই জানিয়েছেন। বছরের শুরুতে প্রো কাবাডি লিগের জন্য অভিষেককে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হয়েছে। অতিরিক্ত ভ্রমণে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। ব্যথানাশক দিয়ে তাই একটু স্বস্তি খোঁজার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু অবস্থা বেশি খারাপ হয়ে যাওয়ায় চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকেরা রোগ নির্ণয় করে জানিয়েছেন, তাঁর মেরুদণ্ডের একটি ডিস্ক বা হাড় সরে গেছে, আর স্নায়ুতে চাপ পড়ার কারণে পিঠে অসহ্য ব্যথা হচ্ছে। চিকিৎসকের পরামর্শে এখন পূর্ণ বিশ্রামেই থাকতে হবে তাঁকে। এই ‘ধুম থ্রি’ তারকাকে সর্বশেষ দেখা গেছে ‘অল ইজ ওয়েল’ ছবিতে। গত বছর মুক্তি পাওয়া এই ছবিটি অবশ্য তেমন একটা সাফল্যের মুখ দেখতে পারেনি। সামনে তাঁকে দেখা যাবে ‘হাউসফুল’ ছবির সিক্যুয়েলে। মিড ডে।

No comments:

Post a Comment