মানুষের
কল্যাণ ও মঙ্গলময় জীবনের আহবান জানিয়ে বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল ‘সানসিল্ক
হাজারও কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ-১৪২৩’। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক
সম্মেলন কেন্দ্রে বিগত বছরের ধারাবাহিকতায় অনুষ্ঠিত চ্যানেল আই ও সুরের
ধারার যৌথ আয়োজনে এবারের উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ইউনিলিভার ব্র্যান্ড
সানসিল্ক। পহেলা বৈশাখ সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে এক হাজার শিল্পীর কণ্ঠে
বর্ষবরণের গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। সার্বিক
তত্ত্বাবধানে ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সেতার ও বাঁশির রাগ মুর্ছনায়
ভোর ৬টায় বিভিন্ন বয়সী এক হাজার শিল্পী অনুষ্ঠানের মূল মঞ্চে প্রবেশ করে।
স্বাগত বক্তব্যে রাখেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ ও
শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে রেজওয়ানা চৌধুরী
বন্যা গান ‘ওঠো ওঠো রে...’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু করেন বর্ষবরণ
অনুষ্ঠান। এরপর সববেত কণ্ঠে পরিবেশিত হয় বর্ষবরণের বিভিন্ন গান। আবৃত্তি
করেন সৈয়দ হাসান ইমাম ও আফজাল হোসেন। একক গান পরিবেশন করেন রফিকুল আলম,
শাহীন সামাদ, রথীন্দ্রনাথ রায়, তপন মাহমুদ, আজিজুর রহমান, কোনাল, চ্যানেল
আই এর রিয়েলিটি শো বাংলার গানের শিল্পীরাসহ চ্যানেল আই সেরাকণ্ঠের
শিল্পীরা। পরিবেশিত হয়েছে দলীয় নৃত্য ও বৈশাখের বিভিন্ন সামগ্রী উপস্থাপনের
মাধ্যমে ফ্যাশন শো। বর্ষবরণ অনুষ্ঠান পরিদর্শনে এসেছেন বেসাময়িক বিমান
চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর
কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পৃষ্ঠপোষক
ইউনিলিভারের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আকতার-সহ দেশি বিদেশী
ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শেষভাগে বেলা ১১টায় মঞ্চে উপস্থিত হন নিজের
ব্যান্ড এলআরবি নিয়ে আইয়ূব বাচ্চু। তার পরিবেশনায় বিভিন্ন গান ও গীটারের
সুরে মুখরিত হয়ে উঠে বর্ষবরণ উৎসব মঞ্চ ও মেলা প্রাঙ্গণ। বর্ষবরণস্থলে ছিলো
বৈশাখী মেলার স্টল। পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল,
পাট-পাটজাত দ্রব্যের নানা জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানা পণ্যে
সুসজ্জিত ছিলো মেলার স্টলগুলো। অনুষ্ঠানটি পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও
শহিদুল আলম সাচ্চু। চৈত্রসংক্রান্তি উৎসব ও বর্ষবরণ উৎসব অনুষ্ঠান সরাসরি
সম্প্রচার করেছে চ্যানেল আই ও ভারতের জি বাংলা টিভি। এর আগে ১৩ই এপ্রিল একই
স্থানে সুর্যাস্তের সঙ্গে সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা সুবিধা বঞ্চিত শিশু
ও বিভিন্ন বয়য়ী শিশুদের সঙ্গে নিয়ে ‘আলো আমার আলো...’ গানটি পরিবেশনের
মাধ্যমে চৈত্রসংক্রান্তি অনুষ্ঠান উদযাপন করেন। বর্ষবিদায় পর্বে প্রধান
অতিথি ছিলেন ড. আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ড. গহর রিজভী, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ
বিশিষ্টজনরা। এবারের বর্ষবিদায়ের বিষয়বস্তু ছিলো নাটকের গান। নাটক ‘হিংসুটে
দৈত্য’, ‘সোনাই মাধব’, ‘ভুষন্ডির মাঠ’, ‘মায়ার খেলা’ ও ‘ব্যর্থ প্রাণের
আবর্জনা’র গান পরিবেশনের পাশাপশি পরিবেশিত হয়েছে রবীন্দ্র নাটকে নবরস,
আবৃত্তি, নৃত্য ইত্যাদি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment