বঙ্গবন্ধুর
আদর্শ ও স্বাধীনতার সঠিক ইতিহাস স্কুল ছাত্রদের মাঝে তুলে ধরার লক্ষ্যে
দ্বিতীয় দিনের মত মাদাম বিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয় থেকে প্রাণের
৭১-এর কার্যক্রম শুরু হয়। সীতাকুন্ডে এলাকার মাননীয় এম. পি. জনাব দিদারুল
আলম দিদার-এর তত্ত্বাবধানে অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরন সান স্কুল
এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ড. মোহাম্মদ সানাউল্লাহ্, প্রাণের ৭১-এর
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী আনোয়ার ও ৯নং ভাটিয়ায়ী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীনসহ ৭১ সীতাকুন্ড ও মহানগর কমিটি এবং
সীতাকুন্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাদাম বিবির হাট শাহজাহান
উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে ভাটিয়ারী হাজী টি.এস.সি. উচ্চ বিদ্যালয়ে
‘প্রাণের ৭১’ এর বই বিতরণ কার্যক্রম শেষ হয়।
Sunday, April 17, 2016
“প্রাণের ৭১” কর্তৃক সীতাকুন্ডে শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই বিতরণ
সূত্র ও লেখক @Source and Writer:
Principal Sanaullah,
ব্রেকিং নিউজ,
স্কুল শিক্ষার্থী
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment