পত্রিকার
পাতা খুললেই দেখা যায় ছাত্রী ধর্ষিত, ধর্ষণের পর হত্যার চেষ্টা, শিক্ষক
দ্বারা ছাত্রী লাঞ্ছিত, গৃহশিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষিত, ইত্যাদি। মানুষ
এখন আর যেন ধর্ষণের খবরে বিচলিত হয় না, আজ যখন চারদিকে তনু হত্যার বিচারের
দাবিতে দেশ কাঁপছে, তখন সরকার নীরব দর্শকের মতো চেয়ে আছে। প্রশ্ন একটাই
সেনানিবাসের মতো একটা সংরক্ষিত জায়গার পাশে একটা মেয়ের মরদেহ কে বা কারা
বিনা বাধায় ফেলে গেল? অনেকেই ফতোয়া দিয়ে থাকে, নারীদের অশালীন পোশাক
পুরুষকে ধর্ষণ করতে প্রলুব্ধ করে। প্রশ্ন হলো, তৃতীয় শ্রেণির একটি মেয়েকেও
কি পোশাকের জন্য ধর্ষণ করা হয়? আর তনু তো হিজাব পরত, তাহলে তঁাকে ধর্ষণ করা
হলো কেন? ধর্ষণ আমাদের সমাজে এক দিনে আসেনি আর এক দিনেই দূর হবে না।
আমাদের উচিত হবে মানসিকতার পরিবর্তন করা, তা সে যেমন ধর্মীয় অনুশাসন দিয়ে
হতে পারে, তেমনি মানবিক শিক্ষা দিয়েও হতে পারে। তা না হলে আমাদের মানবতা
ধর্ষিত হতেই থাকবে।
Wednesday, April 6, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment