ঢাকা
মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম
বলেছেন, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের
মামলায় জিজ্ঞাসাবাদে সাংবাদিক শফিক রেহমান ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত
সম্পাদক মাহমুদুর রহমান ছাড়া আরও তিনজনের নাম বলেছেন। পুলিশ ওই নামগুলোর
যাছাই-বাছাই করে দেখছে। ওই তিনজনের সম্পৃক্ততা থাকলে তাঁদের আইনের আওতায়
আনা হবে। তবে তদন্তের স্বার্থে ওই তিনজনের নাম প্রকাশ করবেন না তাঁরা।
আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে মনিরুল ইসলাম এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রে বাংলাদেশ থেকে ৩০ হাজার মার্কিন ডলার পাঠানোর খবর তাঁরা শুনেছেন। এর মধ্যে ১০ হাজার ডলার সাংবাদিক শফিক রেহমানের নামে যাওয়ার খবরও তাঁরা শুনেছেন। বাকি ২০ হাজার কাদের কাদের নামে গিয়েছে, তা তাঁরা খুঁজে দেখছেন। এসব তথ্য যাছাই-বাছাই করা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, আগামীকাল সোমবার মাহমুদুর রহমানকে আদালতে নিয়ে রিমান্ডের জন্য আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় মাহমুদুর রহমান ও শফিক রেহমানকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে পুলিশ গত বছরের আগস্টে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে, যা পরে মামলায় রূপান্তরিত হয়। ১৬ এপ্রিল ডিবি পুলিশ শফিক রেহমানকে আটক করে। পরে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পল্টন থানার পুলিশ। ওই মামলা তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গত বৃহস্পতিবার তাঁর পাঁচ দিনের রিমান্ড শেষ হয়। এরপর গত শুক্রবার শফিক রেহমান দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এই মামলায় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

No comments:
Post a Comment